ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে অসময়ে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও হরিপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়। 

সন্ধ্যা থেকে শুরু হওয়া আকস্মিক এ শিলাবৃষ্টি চলে প্রায় ত্রিশ মিনিটিব্যাপী এবং এতে উদ্বিগ্ন হয়ে পড়েন কৃষকরা। 

মাঠে থাকা আমন ধান, বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। শিলাবৃষ্টির কারণে শীতকালীন সবজিরও ক্ষতির শঙ্কা রয়েছে।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানিয়েছেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি উপসহকারী কর্মকর্তারা। 

তবে অধিকাংশ ধান মাঠ থেকে তোলা হয়ে গেছে। যদিও ক্ষয়ক্ষতি হয় সেটি বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি