ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

সাভারে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আজ সকাল থেকেই সাভার-আশুলিয়ার বিভিন্ন পোষাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে শ্রমিকরা। তবে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় একেএইচ স্টীচ কারখানার সামনে বিক্ষোভ করে একদল শ্রমিক। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

শিল্প পুলিশ জানায়, মজুরি বোর্ডে প্রাথমিক মজুরি নির্ধারণের পর আজ বুধবার সকাল থেকেই শ্রমিকদের ব‍্যাপারে সতর্কাবস্থায় আছে পুলিশ। তবে ওই কারখানা ছাড়া এখনও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোথাও। 

বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তার সংখ্যাটা এখনও জানা যায়নি। 

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি অনেকটা থমথমে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি