ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬

আন্তঃজেলা ডাকাত সর্দার সাদ্দাম গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। দুর্ধর্ষ এই ডাকাত সর্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সাদ্দাম হোসেন মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আবুল কাশেমের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদ্দাম হোসেন আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার। তার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাই থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির ধারায় সাতটি মামলা রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি