ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নারীর উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ৩০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

নারীর উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন হয়েছে।
সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে কর্মকাণ্ড পরিকল্পনা এবং বাস্তবায়নের সময় দুর্গত এলাকায় প্রসূতি মায়েদের চিহ্নিত করে দক্ষ ধাত্রী এবং আশ্রয়কেন্দ্র্রে নারীদের জন্য নিরাপত্তাসহ আলাদা স্যানিটেশন ব্যবস্থার কথা বলা হয়। খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী মনিষা তালুকদার সহ অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি