ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ডিবির অভিযানে সাভারে বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ মে) সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ২১০ পিস ট্যাপেন্টাডলসহ ফুল মিয়া ও তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়।

একইদিনে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাহ আলম, আব্দুল মান্নান ও সুমন নামে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এদিকে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাইডেল নামে আরও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি