গাংনীতে বিজিবির প্রতিরোধে ৬ জনকে পুশইনের চেষ্টা পণ্ড
প্রকাশিত : ০৯:৫৩, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০০, ১১ অক্টোবর ২০২৬
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৬ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রাশেন হাসান রনি বলেন, আন্তজার্তিক সীমান্ত ১২৭নং পিলার এলাকা দিয়ে ৪ জন নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা।
বিষয়টি বুঝতে পেরে রংমহল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনভাবেই পুশইন গ্রহণ যোগ্য হবেনা।
এসময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










