পরকীয়া সন্দেহে গৃহবধূকে হত্যা করে ৯৯৯-এ ফোন স্বামীর
প্রকাশিত : ১২:৩৩, ১৩ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী আব্দুল মান্নান মনির।
সোমবার দিবাগত রাত চারটায় তিনগাঁও উত্তরপাড়া এলাকা এ ঘটনা ঘটে।
হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে গত রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে স্বামী।
বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহে এ হত্যা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ
আরও পড়ুন










