ঢাকা, বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬

হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ২১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের হিমছড়ি সৈকতের এ দুর্ঘটনা ঘটে। 

এছাড়া একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান চালিয়ে কয়েকজনকে উদ্ধার করে। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি