নড়াইলে ইঞ্জিনিয়ারের বাড়িতে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণসহ লাখ টাকা লুট
প্রকাশিত : ১১:৪৭, ১ নভেম্বর ২০২৬
নড়াইলে ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ কোটি টাকা নিয়ে যায় ডাকাত দল।
রোববার ভোররাতে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গায় এলাকায় এ ঘটনা ঘটে। মানিক বিশ্বাস মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীররাতে ৬-৭ জনের ডাকাত দল নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকার ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচ তলার জানালার গ্রীল কেটে প্রবেশ করে। পরে বাড়ির সকলকে জিস্মি করে হাত-পা বেধে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় এক লাখ টাকাসহ কোটি টাকা লুট করে চলে যায় ডাকাত দল।
সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার ওসি রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










