স্বাভাবিক অবস্থায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, খুলেছে কারখানা
প্রকাশিত : ১০:৪১, ২ নভেম্বর ২০২৬
টানা দুদিনের কর্মবিরতি ও শ্রমিক বিক্ষোভের পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। খুলেছে পোশাক কারখানাগুলো, ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
সোমবার সকালে ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নিজ নিজ কারখানার কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রেখেছে প্রশাসন।
শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে গত দু’দিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকশ্রমিকরা সড়কে বিক্ষোভ চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশুলিয়া অঞ্চলে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের দাবির মুখে গতকাল রোববার গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকার ৬ সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর আজ আশুলিয়ায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
এএইচ
আরও পড়ুন










