ঢাকা, বুধবার   ০৪ নভেম্বর ২০২৬

আন্দোলনের ভিডিও করায় মারধর, আহত তরুণের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫০, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৪, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। 

গত কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। সেই আন্দোলনে সক্রিয় ছিলেন তৌফিক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার রাত ১১টায় তার লাশ নিজ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও এলাকাবাসী। 

বাবার মৃত্যুর পরে পরিবারের অভাব দূর করতে ঢাকায় পারি জমান তৌফিক হাসান। পবিবারের হাল ধরতে যোগদেন গার্মেন্টস কারখানায়। মাধ্যমিক শেষ করার আগেই ধারতে হয় সংসারের হাল। দীর্ঘ ৫ বছর ধরে কাজ তরে আসছিল গার্মেন্টস কারখানায়,  বেতন বৃদ্ধির দাবি যেন কাল হয়ে দাঁড়াল ১৯ বছরের এই যুবকের। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি