ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে ৪ জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাতে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর  সিলিন্ডারে আগুন লাগে। 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনে।

ভোগড়া মডার্ন মর্ডান ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমদাদুল হক হিরণ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় চার জন দগ্ধ হয়েছে। 

তাদের মধ্যে- আব্দুল্লাহর (১৮) শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি