ঢাকা, শনিবার   ০৭ নভেম্বর ২০২৬

সাভারে থানার লুটকৃত ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে অভিযান চালিয়ে ৩৭ রাউন্ড গুলি উদ্ধারসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যমে এ তথ‍্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি) সাইদুল ইসলাম। 

উদ্ধারকৃত গুলিগুলো ৫ আগস্টের সময় থানা হতে লুটকৃত বলে জানান তিনি।

ডিবি আরও জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া সিংগাসার গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মুহিত সোবহানকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিগুলো উদ্ধার করে জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত মুহিত ওই গ্রামের মর্তুজা আলীর ছেলে।

আরও অস্ত্র গোলাবারুদ আছে কিনা তা জানতে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি