ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত

​ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪১, ১১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

​ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় আমিনুর রহমান সৌরভ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার বান্ধবী রিয়া খাতুন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত নয়টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সৌরভ ও তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে ঘুরতে আসছিলেন। পথিমধ্যে হলিধানি বাজার এলাকায় পৌঁছালে একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আহত রিয়া খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌরসভার বড় বাজার এলাকার আসলাম হোসেনের ছেলে। সে ছাত্রদল রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি