ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৪, ২১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে আগুনে স্বামী-স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। 

শনিবার ভোর সাড়ে ৫টায় পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নীচ তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা জানালা সব বন্ধ ছিলো। হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, লিকেজ কিংবা গ্যাসের চাবি চালু থাকায় সারা ঘর গ্যাসে জমে ছিলো। সকালে চুলায় আগুন জ্বালালে মুহূর্তেই তা বিকট শব্দে বিস্ফোরণ হয়ে দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি