ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

এবার খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।     

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।  

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি