ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২৫, ৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
গতরাতে হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছাদের উপর নারকেল পড়ার শব্দ পেয়ে কুড়াতে যায় জাহেদ। ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে আগে থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এ’সময় ছাদের পানিতে পা দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। পরে আজ সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি