ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়ির ২ স্কুল বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:২৯, ৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। জেলার দীঘিনালা উপজেলায় ভারি বর্ষণে ধসের আশঙ্কায় ছুটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ধসের আশঙ্কায় বুধবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে মায়াফাপাড়া বিদ্যালয়টি বেশি ঝুঁকিতে রয়েছে।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি