ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঝিনাইদহে নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী রুবিনা পারভীনকে (২৬) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ সোমবার রাত ৮টার দিকে শহরের মহিষাকুণ্ডু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুণ্ডু থেকে রুবিনাকে গ্রেফতার করা হয়।

সে সদর উপজেলার ধান হাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী। রুবিনা এতদিন পলাতক ছিলেন।

আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

 

/আর/এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি