ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ায় বাসচাপায় দম্পতি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বাসটি আটক করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার ‍দিবাগত রাতে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোলায়মান এবং নূরজাহান। তাঁরা আশুলিয়ার জামগড়া এলাকার সেতারা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার থানা সূত্রে জানা গেছে, ওই দম্পতি রাতের শিফটের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। জামগড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নূরজাহান মারা যান। সোলায়মানকে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি