ঢাকা, বুধবার   ২৬ আগস্ট ২০২৬

টঙ্গীতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৮:২৯, ১৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুলালী আক্তারকে (৪০) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে রুহুল আমীন নামে এক রিকশা চালকের বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় টঙ্গী পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুলালী গার্মেন্টসে চাকরি করতো। এ ঘটনার পর থেকে রিকশা চালক স্বামী পলাতক রয়েছেন।  

টঙ্গী পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, টঙ্গীর নিরাশপাড়া এলাকায় এক‌টি বাসায় ভাড়া থে‌কে রুহুল আমীন রিকশা চালাতো আর তার স্ত্রী দুলালী আক্তার গার্মেন্টসে চাকরি করতো। রোববার বেতন পায় দুলালী আক্তার। সন্ধ্যায় বাসায় ফিরলে ওই বেতনের টাকা নিয়ে তাদের স্বামী স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুলালী আক্তারকে হত্যা করে তার স্বামী রুহুল আমীন পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করা হয়েছে ওই নারীকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি