ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

বেনাপোলে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৯:৪৫, ১৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

 

যশোরের বেনাপোলে অনিক হাসান (১১) নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামে অনিকের নানা বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অনিক ওই গ্রামের পূর্বপাড়ার মৃত. লুকমান জামানের ছেলে ও তালশারি মডেল স্কুলের ষষ্ঠ ছাত্র ছিল।

অনিকের পরিবার সুত্রে জানা যায়, অনিকের বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে সে তার নানা বাড়ি থেকে লেখাপড়া করতো। বিকালে কোচিং এ না যাওয়ায় মা তাকে বকাবকি করে। এতে সে মায়ের উপর অভিমান করে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।

এদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, মৃতদেহের শরীরে আত্মহত্যার তেমন কোন আলামত না পাওয়ায় কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে। একারণে ময়না তদন্তের জন্য রাতে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি