ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১১:২৮, ৩ জুন ২০১৯ | আপডেট: ১১:৩৩, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুফিজুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মুফিজুরকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুফিজুরের সহযোগীরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে মুফিজুর রহমান গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি