ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

ময়লার স্তুপ থেকে নারীর ৬ টুকরো লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ১৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাভারে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্টেশন থেকে ওই নারীর ৬ টুকরা লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে বলিয়াপুর এলাকার অবস্থিত সিটি কর্পোরেশনের ময়লা ডাম্পিং স্টেশনে এক নারীর অর্ধগলিত দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে দুই পা, মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারাধ) মো.সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অন্য কোথাও ওই নারীকে হত্যার পর তার মৃতদেহটি টুকরো করে ডাস্টবিনে ফেলে রাখা হয়। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি