ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর গেন্ডারিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে গেন্ডারিয়া কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজু গাজী (৪৩), মিনহাজুল ইসলাম (২৮) ও শওকত হোসেন (৩৮)।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, “এসময় তাদের কাছে চারটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, সাতটি ম্যাগাজিন ও ১২৮ রাউন্ড গুলি পাওয়া যায়।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি