ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পদ্মা সেতু নির্মানের জন্য মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোসহ প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের দায়ে কুমিল্লার বুড়িচং থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ৬টায় নাজিরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামিম  লক্ষ্মীপুর জেলার রায়পুরের কলকোলার এলাকার মৃত ওজিউল্লার ছেলে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পদ্মা সেতু নির্মানের জন্য মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোসহ অশালীন শিরোনাম সম্বলিত প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের দায়ে তাকে গ্রেফতার করা হয়।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি