ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

শার্শা সীমান্তে মাদকসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৪, ২৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবা, আট বোতল বাংলা মদ ও একটি বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৬ অক্টোবর) সকালে গোগা বিওপি’র টহল দল পৃথক অভিযানে শার্শা থানার গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের রমজান ঢালীর ছেলে আইয়ুব আলী (৩৮) ও শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোগা বিওপির একটি টহল দল গোগা কলেজের পাশের একটি আম বাগানের মধ্য হতে আট বোতল ভারতীয় বাংলা মদসহ আইয়ুবকে আটক করে। 

অপরদিকে একই বিওপির অন্য একটি টহল দল গোগার একটি ইট ভাটার সামনে থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ জিয়ারুলকে আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
 
কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি