ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

ধানক্ষেতে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৯, ৮ নভেম্বর ২০১৯

ধানক্ষেতে মিলল অজ্ঞাত বৃদ্ধার লাশ

ধানক্ষেতে মিলল অজ্ঞাত বৃদ্ধার লাশ

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের পশ্চিমের ওই ধানক্ষেত থেকে গলায় শার্ট পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান, ধানক্ষেতে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে তার গলায় শার্ট  পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। 

পুলিশের ধারণা, কে বা কারা বৃদ্ধকে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে গেছে। এ বিষয়ে ময়নাদতন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি