ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীপুরে তুলার গুদামে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় স্মাইল স্পিনিং লিমিটেড কারখানায় তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সকাল ৮টার দিকে স্মাইল স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ওই কারখানার দুটি গুদামের তুলা ও অন্যান্য মালামাল পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি