`অপশক্তি যেন বিচার বিভাগকে কুলষিত করতে না পারে`
প্রকাশিত : ২২:০২, ১ ডিসেম্বর ২০১৯
রাষ্ট্রদ্রোহী অপশক্তির তৎপরতা কোনভাবেই যেন বিচার বিভাগকে কুলষিত করতে না পারে সেজন্য বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রোববার সন্ধ্যায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেএমবি’র বোমা হামলায় নিহত আইনজীবীদের স্মরণে আয়োজিত র্যালি, শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের নির্ভিক হতে হবে। আইনজীবীগণ বিচার ব্যবস্থায় একটি অপরিহার্য অংশ, আইনজীবীদের সহায়তা ছাড়া বিচার কাজ কিছুতেই অগ্রসর হতে পারে না।
জেএমবির অপতৎপরতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সমাজের আইন-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের সম্মিলিত প্রচেষ্টা এ অপশক্তিকে বিতাড়িত করে ন্যায় বিচার নিশ্চিত করতে সক্ষম হবে আমার বিশ্বাস।
জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড.এ কে এম আবুল কাশেম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী আজমত উল্লা খান।
এর আগে প্রধান বিচারপতি বোমা হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কেআই/আরকে
আরও পড়ুন










