ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সড়কের জায়গা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ২২ মে ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কের জায়গা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে উপজেলার পানিশ্বর ইউপির সোলাবাড়ি দক্ষিণ পাড়া গ্রামে দানা মিয়া ও মলাই মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির সড়কের জায়গা নিয়ে দানা মিয়া ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহমেদ জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও দেশিয় অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি