ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুটে গুদাম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ২৫ মে ২০২০ | আপডেট: ১৮:০৭, ২৫ মে ২০২০

আগুনের চিত্র- ছবি একুশে টিভি।

আগুনের চিত্র- ছবি একুশে টিভি।

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ির দেউয়ালিয়া বাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন রশিদ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কোনাবাড়ি দেউয়ালিয়া বাড়ির কাঠালতলা এলাকায় একটি ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী অন্যান্য গুদামে তা ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ঝুটের গোডাউন আগুনে পুড়ে যায়। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি