ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে কেজি স্কুলে পরীক্ষা নেয়ায় জরিমানা

গাজীপুর  প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৫, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
      
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের জরুন কোনাবাড়ী এলাকায় শাহীন ক্যাডেট একাডেমী নামে ওই স্কুলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পরিচালক রেজাউল করিম সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় প্রতিষ্ঠানের পরিচালককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেআই/    


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি