ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

চৌহালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ছাবিয়া খাতুন (২) উত্তর খাসকাউলিয়া গ্রামের আবু সাইদের মেয়ে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে থাকাবস্থায় উঠানে আসা বন্যার পানিতে হঠাৎ সকলের অজান্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উঠান থেকে উদ্ধার করে চৌহালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি