ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাজী আবদুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলা শহরের সিনেমাহল পাড়ার মৃত ওহাব মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার ভোর ৪টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, 'শহরের সিনেমাহল পাড়ার হাজী আবদুল মান্নান বেশ কয়েকদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। সোমবার রাতে শ্বাসকষ্ট বাড়লে পরিবারের সদস্যরা তাকে রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। আজ ভোররাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'

তিন জানান, 'তার নমুনা সংগ্রহ করা হয়েছে।পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হবে।'

স্বাস্থ্যবিধি মেনেই তার লাশ দাফনের বিষয়টিও নিশ্চিত করা হবে বলেও জানান এই চিকিৎসক।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি