ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

হরিপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার হরিপুরে রুবেল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। রুবেল হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তাকে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাদের ক্রয় করা একটি পরিত্যক্ত বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুবেলকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়ার পর তার লাশ উদ্ধার করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটি লাশের ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে প্রাথমিকভাবে হরিপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি