ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

সেফটিক ট্যাংক তৈরি করতে গিয়ে শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের আমাইগাছি এলাকায় সেফটিক ট্যাঙ্ক তৈরির সময় মাটির নিচে চাপা পড়ে কামাল শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ওই এলাকার আব্দুস সবুরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামাল শেখ সদর উপজেলার তেবারিয়া এলাকার ইন্দু শেখের ছেলে। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে সবুরের বাড়িতে সেফটিক ট্যাঙ্ক বসানোর জন্য মাটি কাটছিল দুই শ্রমিক। হঠাৎ উপর থেকে মাটি ভেঙ্গে চাপা পড়েন কামাল শেখ নামে ওই শ্রমিক। অপর শ্রমিক চেষ্টা করেও নিচ থেকে তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার শুরু করেন। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কামালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি