ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

লালপুরে সাপে কেটে শিশুর মৃত্যু

নাটোর  প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ১১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরে বিষধর সাপের দংশনে মুনিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লালপুর  উপজেলার মনিহারপুর গ্রামের  আব্দুল আলীমের মেয়ে। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মুনিয়া তার মা ও ভাইয়ের সাঙ্গে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়পাড়া গ্রামে ফুপাতো ভাইয়ের খাৎনা অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়।  রাত ৩টার দিকে ঘুমের মধ্যে মুনিয়াকে বিষধর সাপ দংশন করে। 

টের পেয়ে পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুনিয়া মারা য়ায় । 

দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি