ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে ভাতিজার ভেলার আঘাতে চাচা নিহত

একুশে টেলিভিশননড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাতিজার ভেলার (সড়কি বিশেষ) আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
    
নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে ও বাইসাইকেল মিস্ত্রি। এ ঘটনায় অভিযুক্ত ভাজিতা আয়নাল মুন্সী (৪২) পলাতক রয়েছে।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাঁজরে ভেলা ঢুকিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জলিল মুন্সীকে মৃত ঘোষণা করেন।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি