ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ৬নং ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মুক্তারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই খেলছিল শিশু ইয়াসিন। খেলতে খেলতে সে বাড়ির লোকজনের অগোচরে পাশের পুকুরে গিয়ে পড়ে যায়। পরে পুকুরে তার মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি