ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

সাপকে খাবার খাওয়াতে গিয়ে সাপুড়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৯, ৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সাপকে খাবার খাওয়াতে গিয়ে সেই সাপের কামড়েই তিশা খাঁ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামে। ইশা খাঁ ফেরি করে চুড়ি-সুতা বিক্রির পাশাপাশি সাপ ধরতেন এবং পুষতেন। 

নড়াগাতি থানা যুবলীগের আহ্বায়ক শেখ হাদিউজ্জামান জানান, ‘তিশা খাঁ গত শুক্রবার বিকেলে বড়দিয়া এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে বাড়িতে আনেন। এরপর শনিবার সকালে সাপটিকে খাবার খাওয়াতে যান। এ সময় সাপটি তাকে দংশন করে।’ 

স্থানীয়ভাবে বিষ নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ফকির-ওঝা। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি