ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের এক অজ্ঞাত ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ইলুমদী আমবাগ এলাকায় এঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নজরুল ইসলাম জানান , স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেল যোগে যাচ্ছিল এ সময় ডাকাতদল মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাওয়া সময় ডাকাত বলে চিৎকার দিলে এলাকারবাসী এসে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অন্য সদস্যরা পালিয়ে যায়। 

ধারণা করা হচ্ছে, ডাকাত দলের অন্য কোনো মিশন ছিল। হয়তো বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ীর গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেলটি ডাকাতি করা চেষ্টা করে। তার নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি