ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৩, ৪ মার্চ ২০২১ | আপডেট: ২০:১৫, ৪ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাজমুল হাসান অপু (২৮) নামে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক অপু বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী অপু গোপনে এলাকায় ফিরে বিচরণ করছে। এমন খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি