ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৬, ৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আজ শনিবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বনানী ও শালবন বেষ্টিত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি আগামী ১৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। 

পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাবিবুর রহমান জানান, করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ২০ মার্চ একই কারণে পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি