ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

যশোরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৯ জুন ২০২১ | আপডেট: ১৭:৫৬, ১২ জুন ২০২১

Ekushey Television Ltd.

২০২১-২০২২অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে যশোর আকিজ বিড়ি ফ্যাক্টরীতে আলোচনা সভা, মিলাদ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলার নাভারনে অবস্থিত ফ্যাক্টরিতে যশোর অঞ্চলের বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের যশোর অঞ্চলের ফ্যাক্টরি কো-অর্ডিনেটর শান্ত কুমার সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বুলি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণ অঞ্চলের আহবায়ক ফজলুর রহমান, শ্রমিক নেত্রী মায়া বেগম। 

অনুষ্ঠানে বিড়ি শিল্পের সাথে জড়িতরা বাজেটে বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রীর বিড়ি শ্রমিকদের রক্ষার উদ্দ্যোগকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্ররীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরকে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি