ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শেবাচিম হাসপাতালে আজও করোনায় মৃত্যু ১৫

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত ৬ জন। বাকি ৯ জন মারা যান উপসর্গ নিয়ে।

বুধবার (৪ জুলাই) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন। মঙ্গলবার হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৮টি পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ আসে ৭৪ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। 

এ পর্যন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৩২ জনের।

উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ শতাংশ করোনা শনাক্ত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি