ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

৯ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৪ নভেম্বর) থানা পুলিশের বার্তায় এ তথ্য জানানো হয়।

জানানো হয়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর সর্ব দক্ষিণে পুঁইছড়ি ফুটখালী ব্রিজে অভিযান পরিচালনা করে ৯ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাহারছড়ার মাথা ভাঙ্গা এলাকার মোজাহের মিয়ার পুত্র নুরুল আবছার (২১), হীলা নেয়া পাড়া এলাকার মো. শফির পুত্র মো. আব্দুর রহিম (২১), টেকনাফ মেছনী নয়াপাড়া এলাকার মো. সেলিমের কন্যা মনোয়ারা বেগম (২৮), হীলা নয়াপাড়া এলাকার আলী আহমদ স্ত্রী বানু বিবি (৪০), চকরিয়া কেটখালী নতুন পাড়া এলাকার ইয়াছিনের পুত্র রশিদুল্লাহ (২৮) ও টেকনাফ কুলাপাড়া এলাকার আব্দুস সালামের স্ত্রী রহিমা খাতুনকে আটক করা হয়েছে।

এছাড়া নিয়মিত মামলায় পূর্ব চাম্বল এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র মনোয়ার হোসেন বাবুল, জিআর ওয়ারেন্টভুক্ত আসামি উত্তর জলদির আবদুল মাবুদের পুত্র মো. নাছিরকে আটক করা হয়।

এবিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, আসামিদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি