ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) রংপুর সুমি কমিউনিটি সেন্টারে বিকাল ৫ টায় রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে ৩৪ তম এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সুইট। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রংপুর মহানগর শাখা সাধারণ সম্পাদক সালমান আজমি সামী।  

বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ নেওয়াজ শরিফ খান। সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি তানভীর হোসেন তূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান ইসলাম প্রমুখ

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি