ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৪, ১৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে হান্নান মৃধা (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নির্মাণাধীন নতুন থানা ভবনের পাশে থেকে পাওয়া যায় এই মরদেহ।

পুলিশ জানায়, মৃত হান্নান মৃধা চাঁদপুর জেলা সদরের বিষনুদী গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।  

রোববার (১৩ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পকেটে থাকা জাতিয় পরিচয় পত্র দেখে লাশটি শনাক্ত করা হয়। 

চাঁদপুর জেলা থেকে তিনি বেনাপোল কেনো এসেছিলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি