ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১৪ মে ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মে) রাত ১০টার এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম ওই গ্রামের ইকরাম মোল্যার ছেলে। 

পরিবারিক সূত্রে জানা যায়, রহিম শুক্রবার রাতে নিজেদের ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান। 

তার মৃত্যুতে পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি